নারায়ণগঞ্জে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন, আড়াইহাজারে নেতাকর্মী ও জনতার সমাগম
- আপডেট সময়ঃ ০৮:২৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
- / ১১৭ বার পড়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজার এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে।
আমীরে জামায়াতকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আড়াইহাজার উপজেলার সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা। এ সময় আড়াইহাজার উত্তর শাখার আমীর মাওলানা মনিরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, আড়াইহাজার দক্ষিণ শাখার আমীর মাওলানা হাদিউল ইসলাম এবং সেক্রেটারি তৌফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সাতগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি মোবারক হোসাইন সোহান ও সেক্রেটারি কামাল হোসাইনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমীরে জামায়াতকে এক নজর দেখতে এলাকার বিপুলসংখ্যক মানুষ সড়কের পাশে ভিড় করেন। তবে যানজট এড়াতে স্থানীয় নেতাকর্মীদের তত্ত্বাবধানে সড়কের একপাশে কাতারবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান তারা।
পরে আমীরে জামায়াত উপস্থিত জনতার সঙ্গে সংক্ষিপ্ত সময় কুশল বিনিময় করেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সেখান থেকে বিদায় নেন।



















