০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

নওগাঁর আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আব্দুস ছালাম
  • আপডেট সময়ঃ ০৫:৫২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে।

আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় আগামী ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ​বুধবার (০৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান। ​সভাপতির বক্তব্যে তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদা, গুরুত্ব ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে উদযাপনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গৃহীত সকল কর্মসূচি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে তিনি সকল সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন। ​উক্ত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. মাকসুদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযাহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন। ​এছাড়াও সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আনিসুর রহমান, মো. আফিল উদ্দিনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

নওগাঁর আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০৫:৫২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬