দেশে ভৌগলিক ম্যাপ আর পতাকা ছাড়া কিছুই নেইঃ আবু সাইদ চাঁদ
- আপডেট সময়ঃ ০৫:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩১ বার পড়া হয়েছে।

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ বলেছেন, এই দেশ শেষ হয়ে গেছে। দেশে আর কিছু নেই। এখন আছে ভৌগলিক ম্যাপ আর একটি পতাকা। এ জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ছয়মাস সময় চেয়ে বলেছেন, এখন আমাদের একটিই করনীয় দেশকে অর্থনৈতিক ভাবে সচল এবং উন্নয়ন করা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যের সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন আবু সাইদ চাঁদ।
রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বেলা ১১ টায় উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার ।
আবু সাইদ চাঁদ বলেন, বাংলাদেশ সরকার দীর্ঘ ১৭ বছর পর একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করেছে। আর এই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছে উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। চারঘাট-বাঘার সংসদ সদস্য হিসেবে আপনাদের সাথে ঐক্যবদ্বভাবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবো। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন আমার প্রধান লক্ষ্য। এজন্য প্রশাসনের সহযোগিতা বিশেষ প্রয়োজন।
প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমরা ক্ষনিকের জনপ্রতিনিধি। দেশ পরিচালনার দায়িত্ব আপনাদের উপরেই ন্যাস্ত । দেশের উন্নয়নের কাজ আপনারদের মাধ্যমে হবে। এছাড়াও সরকার যে ফ্যামিলি কার্ডের বিষয়ে একটি ঘোষনা দিয়েছেন এটা আমরা সবাই জানি। এ ক্ষেত্রে কাজ করতে হবে ধারাবাহিকভাবে ও শৃঙ্খলার ভিত্তিতে। তিনি আরো বলেন, আমি দীর্ঘ সময় ইউপি চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি। কোন দপ্তরের কি কাজ হয় সবই আমার জানা। আমি টেকশই উন্নয়নে বিশ্বাসী। যদি আপনাদের কোন দপ্তরের কোন সমস্যা থাকে সেটি আমাকে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাছাড়াও সাংবাদিকদের মাধ্যমে এলাকার নানা সমস্যা এবং বিভিন্ন উন্নয়নমুলক বিষয়ে তথ্য চাওয়ার মাধ্যমে সেগুলো সমাধানসহ নানামুখি উন্নয়নের প্রতিশ্রুতি দেন। একই সাথে সরকারী কর্মকর্তাদের সৎ ও নিষ্টার সাথে দায়িত্ব পালন-সহ দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, আমি এ উপজেলায় যোগদানের পর শুনেছি স্যার অনেক জনপ্রিয় এবং জনদরদী মানুষ। তিনি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে থাকেন। আমি সরকারি নানামুখী উন্নয়নে স্যারের সার্বিক সহযোগিতা কামনা করছি।
অপর দিকে বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সেরাজুল হক বলেন, যার অভিজ্ঞতা রয়েছে তার অধিনে কাজ করা সহজ। আমি এ থানায় যোগদানের পর টহল জোরদার-সহ মাদকের প্রবনতা কমিয়ে এনেছি। স্যার একজন প্রবীন নেতা, তাঁর সার্বিক সহযোহিতা পেলে মানুষের জানমাল রক্ষাসহ এলাকার উন্নয়নে নিজেকে সচল রাখবো এবং অন্যায়ের বিরুদ্ধে আমার ভুমিকা থাকবে অবিচল ।
সভায় আরো উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলার সাবেক মেয়র ও বর্তমান উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির আহবায়ক কমিপির সদস্য মুকলেছুর রহমান মুকুল ,সুরুজজামান, রাজশাহী জেলা ছাত্র দলের আহবায়ক শামিম সরকার, উপজেলা যুবদল নেতা সালে আহাম্মেদ সালাম, যুবদল নেতা শফিকুল ইসলাম শফি, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুকুল,উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।



















