দেশনেত্রী’র জন্মদিন উপলক্ষে পুঠিয়া জিউপাড়া ইউনিয়ন যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল
- আপডেট সময়ঃ ০১:৩৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ১৫১ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বাদ মাগরিব পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের নওপাড়া বাজারে দোয়া মাহফিল ও আলোচনা সভায় নওপাড়া ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক বারবার কারা নির্যাতিত রাজশাহী-৫ পুঠিয়া দুর্গাপুরের গণমানুষের নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা আবু বকর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন জনি, যুবদল নেতা মাইনুল, মকুল, রকি, রনি, অনুপ কুমার, আনোয়ার হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।















