দূর্গাপুরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০২:৫২:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ৩৪ বার পড়া হয়েছে।

হাসিবুর রহমান ডিপিডি প্রতিবেদক :
রাজশাহী দূর্গাপুর বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল১১ঘটিকায় উপজেলা প্রশাসনের মিনি হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, প্রধান অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার( ভূমি) লায়লা নূর তানজু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাণীসম্পদ কর্মকর্তা, জান্নাতুল ফেরদৌস এবং বিভিন্ন ইউনিয়নের ডিলারদের মধ্যে ছিলেন, লাল মোহাম্মদ সরদার, কাশেমপুর বাজার,সিপন কুমার শাহা, দূর্গাপুর বাজার,সাবিনা খান নারায়ানপুর বাজার,গোপীনাথ ঘোষ, কাঁঠালবাড়ীয়া বাজার,নাজিম উদ্দীন পালি বাজার,ফজলুর রহমান হাঁটকানপাড়া,সেলিম সরকার সিংগা বাজার দূর্গাপুর। আরো উপস্থিত ছিলেন বিএডিসি বিভিন্ন ইউনিয়নের ১২ জন ডিলার সহ কৃষক,ব্যবসায়ী,প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় দুর্গাপুরে কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী বিভিন্ন ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের উদ্দেশ্যে বলেন,ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে সার সরবরাহ করতে হবে,সার নিয়ে যাতে অপপ্রচার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে,কৃত্রিম সংকট তৈরি করে যাতে কৃষকের মাঝে অতিরিক্ত দাম না নেওয়া হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সার মজুদ থাকার পরও যদি কৃত্রিম সংকট তৈরি করা হয় সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং কৃষকদের মাঝে ক্যাশ ম্যামু সহ সার বিক্রি করতে হবে এবং নির্ধারিত দামের চাইতে বেশি দামে সার বিক্রি করা যাবে না।
দূর্গাপুর উপজেলা কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু তার সমাপনী বক্তব্যে বলেন, প্রতিটা ডিলারদের উচিত কৃষকদের স্বার্থে কাজ করা। সার, বীজ, কৃষকরা যেনো ন্যায্য দামে পায় সেদিকে খেয়াল রাখা।উপজেলা প্রশাসন সর্বদা কৃষকদের উন্নয়নে কাজ করে আসছে। ডিলারদের যে কোন অনিয়মে আমরা সর্বদা কৃষকদের সঙ্গে আছি।



















