০৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

দুর্গাপুর ডিগ্রি কলেজ মাঠ পরিষ্কার করল ছাত্রদল

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি :
  • আপডেট সময়ঃ ০৬:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / ১১৩ বার পড়া হয়েছে।

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-৫ আসনের এমপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের উপস্থিতিতে গতকাল দুর্গাপুর ডিগ্রি কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দুর্গাপুর উপজেলা ও পৌর এলাকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে দুপুরে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানের পর মাঠজুড়ে ব্যবহৃত খাবারের প্লেট, গ্লাসসহ বিভিন্ন ধরনের আবর্জনা পড়ে থাকায় কলেজ মাঠের পরিবেশ নোংরা হয়ে যায়।
পরবর্তীতে আজ অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের নির্দেশনায় দুর্গাপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ কার্যক্রমে নেতৃত্ব দেন দুর্গাপুর পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও দুর্গাপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সাগর আহমেদ এবং দুর্গাপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জামিউল ইসলাম লিওন।
তাদের নেতৃত্বে ছাত্রদলের আরও অনেক নেতাকর্মী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মাঠ থেকে খাবারের প্লেট, গ্লাস ও অন্যান্য নোংরা আবর্জনা সংগ্রহ করে নির্ধারিত স্থানে অপসারণ করেন।
ছাত্রদল নেতারা জানান, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ রক্ষা ও সামাজিক দায়িত্ব পালনে ছাত্রদল সবসময় সচেষ্ট। ভবিষ্যতেও এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।
স্থানীয়রা ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক সংগঠনগুলোর এমন সচেতন ভূমিকা সমাজে ইতিবাচক বার্তা দেয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুর ডিগ্রি কলেজ মাঠ পরিষ্কার করল ছাত্রদল

আপডেট সময়ঃ ০৬:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬