০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হাসিবুর রহমান
  • আপডেট সময়ঃ ১০:১১:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে।

হাসিবুর রহমান, ডিপিডি প্রতিবেদক:

রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি,স্বাস্থ্যসেবা, মাদক নিয়ন্ত্রণ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তিনি মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, যুবসমাজকে কর্মমুখী কার্যক্রমে সম্পৃক্ত করা, শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যার দ্রুত সমাধান এবং পরিবেশ রক্ষায় অবৈধ পুকুর খনন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্য রাখেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্রী পঞ্চানন্দ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রুহুল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম. রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সারমিন শাপলা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রুহুল মোছাদ্দেক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আনিসুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ মণ্ডল, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, ৪ নং দেলুয়াবড়িবা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, ১ নং নওপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ, সাবেক সাধারণ সম্পাদক ছাত্রদল গোলাম মোতুর্জা এবং উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ১০:১১:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬