দুর্গাপুর উপজেলায় নবাগত ইউএনও উম্মে হাবিবা ফারজানা’র যোগদান
- আপডেট সময়ঃ ০৯:১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ১ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন উম্মে হাবিবা ফারজানা।
গত ১৬ জুলাই বৃহস্পতিবার উম্মে হাবিবা ফারজানা দুর্গাপুর উপজেলায় যোগদান করলে তাকে অভিনন্দন জানান উপজেলা সহকারী কমিশনার ভূমি দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার লায়লা নূর তানজু। পরে নবাগত ইউএনওকে অভিনন্দন জানান উপজেলার দায়িত্বপ্রাপ্ত সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
উম্মে হাবিবা ফারজানা ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা যিনি বর্তমানে রাজশাহীর দুর্গাপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত আছেন। ইতিপূর্বে তিনি ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি পূর্বে সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।
তিনি ১৯৯০ সালে বরিশালের বানারীপাড়ায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনের শুরুতে তিনি বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ (চট্টগ্রাম) থেকে পড়াশোনা সম্পন্ন করেন।














