০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

দুর্গাপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ০৭:০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • / ১ বার পড়া হয়েছে।

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) বিকেল ৫টায় দুর্গাপুর ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। তিনি তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, স্বাধীনতা যুদ্ধের অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকার কথা তুলে ধরেন।

উপস্থিত ছিলেন, দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, গোলাম সাকলায়েন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান হাসান ফারুক ইমাম সুমন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজাদ রেজাউল করিম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল, বিএনপি নেতা গোলাম মর্তুজা মৃধা, পৌরসভা বিএনপি’র আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, সদস্য সচিব আহমেদ রেজাউল করিম স্বপন, পৌরসভা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, বজলুর রহমান সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ, জাতি এবং বিএনপির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। অনুষ্ঠানে উপজেলা ও পৌর এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি কর্মসূচিকে প্রাণবন্ত করে।#

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট সময়ঃ ০৭:০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬