০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

দুর্গাপুরে মাদক সেবনকালে একজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড

ডিপিডি প্রতিবেদকঃ
  • আপডেট সময়ঃ ০৮:১২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ

রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনকালে মাদক সেবী আসলাম (৪৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসলাম আলী গুলালপাড়া গ্রামের মৃতঃ হারেজ উদ্দিনের পুত্র।
পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ৭(সাত) দিনের কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠানো হয়েছে।

দুর্গাপুর থানা পুলিশ সূত্রে জানাগেছে, গত ১৮ জুলাই শনিবার রাতে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চানন্দ সরকারের সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকদ্রব্য অভিযানে বের হন। অভিযান চলাকালে উপজেলার বাজুখলশী সংলগ্ন (গুলাল পাড়া) গ্রামের আসলাম (৪৮) কে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করেন।

থানা পুলিশ গ্রেফতারকৃত আসামীকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতে সাত দিনের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি লায়লা নূর তানজু। আজ রবিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, দুর্গাপুর থানাকে মাদক মুক্ত করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরে মাদক সেবনকালে একজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড

আপডেট সময়ঃ ০৮:১২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬