দুর্গাপুরে ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- আপডেট সময়ঃ ১০:৫৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ২৭ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে দুর্গাপুর উপজেলা ও পৌরসভা অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ আগষ্ট সোমবার রাজশাহীর দুর্গাপুর উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মাইনুল হক, রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এ কে এম মোহাইমেনুল হক রেন্টু, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক আলাউদ্দিন।
যুবদল নেতা মাইনুল হক তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তাদেরকে প্রতিহত করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ ও কঠোর অবস্থান নিতে হবে। যেহেতু তারা দেশ থেকে প্রচুর টাকা স্থানান্তর (পাচার) করেছে, সেই টাকা তারা ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। যারা দেশ ও সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াবে তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন। আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে তাদের প্রতিহত করা হবে। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইন শৃংখলা বাহিনীকে সহযোগিতা দিতে আমরা প্রস্তুত বলে মন্তব্য করেন বক্তারা।
বক্তারা আরো বলেন, পুলিশ বাহিনী সহ সব বাহিনীকে তাদের টহল কার্যক্রম আরও বাড়াতে হবে। আগামীকাল থেকে যেন কোথাও কিছু না ঘটে এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে তা নিশ্চিত করতে হবে। যদি আইনশৃঙ্খলা বাহিনী ভালোভাবে কার্যক্রম করতে না পারে তাদের বিরুদ্ধেও সরকারকে পদক্ষেপ নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের কাউকে ছাড় দেবেন না সরকার এই প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য সোহেল রানা শহীদ, পৌরসভা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মজনুর রহমান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আজিজুর রহমান আজিজ, পৌর শ্রমিকদলের সদস্য সচিব মুনসুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিঠুন, যুবদল নেতা আব্দুল্লাহ বাবু সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


















