১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

দুর্গাপুরে ফ্যামেলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষায় ইউএনও’র কোলে পরীক্ষার্থীর শিশু

ডিপিডি প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ১০:৫৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ৬ বার পড়া হয়েছে।

এমআর মানিকঃ

রাজশাহীর দুর্গাপুরে নিয়োগ পরীক্ষার কেন্দ্রে এক মানবিক উদ্যোগের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। সন্তানকে দেখাশোনার কেউ না থাকায় শিশুকে সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসা এক নারী পরীক্ষার্থীর পাশে দাঁড়িয়ে তিনি মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।

জানা গেছে, শনিবার (২৫ জুলাই) দুর্গাপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের জন্য নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা দিতে আসা এক নারী পরীক্ষার্থীর সঙ্গে ছিল তার শিশু সন্তান। তবে পরীক্ষা শুরুর আগে সন্তানকে কোথায় রাখবেন, তা নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় পড়েন।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানার নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন। মানবিক বিবেচনায় নিজেই শিশুটিকে কোলে নেন এবং পরীক্ষা চলাকালীন পুরো সময় স্নেহ ও যত্নে তার দেখাশোনা করেন। ফলে ওই পরীক্ষার্থী কোনো মানসিক চাপ ছাড়াই শান্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার সুযোগ পান।

ইউএনওর এমন ব্যতিক্রমী উদ্যোগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত পরীক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এটিকে একজন সরকারি কর্মকর্তার মানবিক দায়িত্ববোধ ও জনসেবার উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা বলেন, পরীক্ষার্থীরা যেন কোনো ধরনের প্রতিবন্ধকতার কারণে পরীক্ষা থেকে বঞ্চিত না হন, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। একজন মা যদি শুধু সন্তানের পরিচর্যার অভাবে পরীক্ষা দিতে না পারেন, তবে সেটি আমাদের সবার জন্যই অত্যন্ত কষ্টের। সেই চিন্তা থেকেই এই ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, প্রশাসনের এমন মানবিক আচরণ শুধু একজন পরীক্ষার্থীকে সহায়তা করেনি, বরং জনসেবামূলক দায়িত্ব পালনে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের একটি ইতিবাচক বার্তাও তুলে ধরেছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরে ফ্যামেলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষায় ইউএনও’র কোলে পরীক্ষার্থীর শিশু

আপডেট সময়ঃ ১০:৫৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬