০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন

হাসিবুর রহমান
  • আপডেট সময়ঃ ০৮:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ১৯ বার পড়া হয়েছে।

হাসিবুর রহমান ডিপিডি প্রতিবেদক:

“দক্ষ যুবকের গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে উক্ত হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বলেন, একটি দেশের যুবসমাজ যত বেশি দক্ষ ও উন্নত হবে, সেই দেশ ততো বেশি উন্নতির পথে এগিয়ে যাবে। তাই যুবকদের পরিশ্রমী, আত্মবিশ্বাসী ও উদ্যোগী হতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। যারা সাহসের সঙ্গে ঝুঁকি নিতে পারেন, তারাই একসময় সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন। এ সময় তিনি যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সফল উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে দুর্গাপুরের বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী গোলাম সাকলাইন বলেন, একটি গ্রাম, সমাজ ও দেশকে উন্নত করতে হলে যুবসমাজের উন্নয়নের কোনো বিকল্প নেই। চাকরির পেছনে না ছুটে তরুণদের সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখতে হবে। সাহস, ধৈর্য ও কঠোর পরিশ্রম থাকলে ব্যবসার মাধ্যমে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব।
তিনি আরও বলেন, একজন উদ্যোক্তা শুধু সমস্যাই দেখেন না, বরং সেই সমস্যার সমাধানের পথও খুঁজে বের করেন। সফল ব্যবসা গড়ে তুলতে হলে ধৈর্য ধরতে হবে। গাছ যেমন সময় নিয়ে বড় হয়, তেমনি একটি ব্যবসাপ্রতিষ্ঠানও সময়, শ্রম ও পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। একজন সফল উদ্যোক্তা নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করতে পারেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্রী পঞ্চানন্দ সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।
এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আকবর হোসেন বাবলু ও আশরাফুল কবির বুলু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্যসচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও ১ নম্বর নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, সদস্য জার্জিস হোসেন সোহেল ও গোলাম মর্তুজা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ সুমনসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন

আপডেট সময়ঃ ০৮:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬