০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
সংবাদ শিরোনামঃ
দুর্গাপুরে নবাগত ইউএনও’কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় শিক্ষকবৃন্দ
এমআর মানিক
- আপডেট সময়ঃ ০৯:৫৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে।

দুর্গাপুর উপজেলা প্রশাসনের নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব উম্মে হাবিবা ফারজানা স্যারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আজ দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়-এর পক্ষ থেকে শিক্ষকবৃন্দের উপস্থিতিতে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
তাঁর দক্ষ নেতৃত্ব, প্রজ্ঞা ও আন্তরিক কর্মপ্রচেষ্টায় দুর্গাপুর উপজেলার শিক্ষা, উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে—এই প্রত্যাশা ব্যক্ত করছি।
মাননীয় ইউএনও মহোদয়ের সুস্বাস্থ্য, সফলতা ও কর্মজীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
ট্যাগসঃ




















