দুর্গাপুরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে যুবলীগ নেতা আলাউদ্দিন গ্রেফতার
- আপডেট সময়ঃ ০২:৩০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ১৫৬ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুরে পুলিশের ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে ইউনিয়ন যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
দুর্গাপুর থানা সূত্রে জানাযায়, ২৭ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সভাপতি ও নামুদরখালী গ্রামের ওসমান আলী এর পুত্র আলাউদ্দিন (৪০) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
তাদের বিরুদ্ধে দুর্গাপুর থানার মামলা নং- ০২, তারিখ- ০৩/০৯/২০২৪ ; জি আর নং-১৩৩/২৪; ধারা- 15(3)/25D The Special Powers Act ,1974; তৎসহ ১৪৩/৩২৩/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড; তৎসহ 3 The Explosive Substances Act,1908 সংক্রান্তে তদন্তে প্রাপ্ত ঘটনার সহিত জড়িত থাকার অপরাধে তাদেরকে গ্রেফতারের পর রোববার দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, নাশকতা সংক্রান্ত মামলায় আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি শফিকুল ইসলাম।



















