০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনামঃ
দুর্গাপুরে ঝালুকা ইউনিয়ন পরিদর্শন করলেন ইউএনও উম্মে হাবিবা ফারজানা
ডিপিডি প্রতিবেদক
- আপডেট সময়ঃ ০৯:০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা ফারজানা।
৬আগষ্ট বৃহস্পতিবার রাজশাহী জেলাধীন দূর্গাপুর উপজেলার অন্তর্গত ০৫ নং ঝালুকা ইউনিয়ন পরিষদ পরিদর্শণ করেন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব উম্মে হাবিবা ফারজানা । এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউপির সম্মানিত চেয়ারম্যান জনাব মোছাঃ রাজেনা বিবি, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ আলাউদ্দীন হোসেন,হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, মোঃ গোলাম কিবরিয়া, আরও উপস্থিত ছিলেন,অত্র ইউপির সম্মানিত ইউপি সদস্য বৃন্দ সুশিল সমাজের প্রতিনিধি ও গ্রামপুলিশগণ।
ট্যাগসঃ



















