দুর্গাপুরে জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সন্মাননা প্রদান
- আপডেট সময়ঃ ০৮:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ১ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই শহীদদের স্মরণ ও জুলাই যোদ্ধাদের নিয়ে একটি স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় আন্দোলনের স্মৃতিচারণে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।
এ সময় জুলাই যোদ্ধাদের মধ্যে সাতজনসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্মৃতিচারণ ও আলোচনা সভায় অংশগ্রহণকারী জুলাই যোদ্ধারা আন্দোলনের সময়কার দমন-পীড়নের অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তারা দেশের গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় শহীদদের আত্মত্যাগকে স্মরণ করেন এবং একটি বৈষম্যহীন দেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে সাতজন জুলাই যোদ্ধাদের সম্মানোনা প্রদান করা হয়।


















