০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন

হাসিবুর রহমান
  • আপডেট সময়ঃ ০৪:৫৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / ১২ বার পড়া হয়েছে।

দুর্গাপুর উপজেলা প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকা-এর বাস্তবায়নে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় মহড়াটি পরিচালিত হয়।

দিবসটি উপলক্ষে প্রথমে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ পরিস্থিতিতে করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক মহড়া পরিচালনা করা হয়।

মহড়ায় উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোহাম্মদ আল-আমিন হোসেন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় তারা ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে হবে, আহতদের উদ্ধার করতে হবে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে হবে—এসব বিষয় হাতে-কলমে প্রদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনার সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোসাঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ এবং একাডেমিক সুপারভাইজার মোঃ মহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ বছরের জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।” দিবসটি উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় সবাইকে প্রস্তুত করার লক্ষ্যে এ ধরনের মহড়া ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতার মাধ্যমে দুর্যোগের সময় ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তাই এ বিষয়ে সবাইকে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা বলেন, এ ধরনের প্রশিক্ষণ প্রতিটি উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত আয়োজন করা হলে মানুষ দুর্যোগ মোকাবিলায় আরও সচেতন হয়ে উঠবে এবং ছোটরা অন্যদেরও সচেতন করতে পারবে। তিনি আরও বলেন, ঝড়-বৃষ্টির মৌসুমে মাঠে কাজ করতে গিয়ে অনেক সময় কৃষকরা বজ্রপাতে হতাহত হন। তাই কৃষি বিভাগের মাধ্যমে কৃষকদের মাঝে সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হলে বজ্রপাতসহ বিভিন্ন দুর্যোগে প্রাণহানি অনেকাংশে কমানো সম্ভব হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন

আপডেট সময়ঃ ০৪:৫৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬