০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

দুর্গাপুরে এমপির ঐচ্ছিক তহবিল থেকে অনুদান ও ত্রাণ বিতরণ

রাকিবুল ইসলাম
  • আপডেট সময়ঃ ০৬:৫৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে।

রাকিবুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর দুর্গাপুরে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের ঐচ্ছিক তহবিল থেকে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে অনুদান ও ত্রাণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুদান ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শুকনা খাবার, ঢেউটিন এবং নগদ অর্থসহ বিভিন্ন ধরনের সহায়তা বিতরণ করা হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা ফারজানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক ও অসহায় মানুষের জীবনমানের উন্নয়ন এবং তাদের পাশে দাঁড়ানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই গ্রামের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিতদের ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মানুষের দুঃখ-কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ধরনের সহায়তা কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের কিছুটা হলেও কষ্ট লাঘব করা সম্ভব হবে।

দুর্গাপুরের চলমান লোডশেডিং প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, বিদ্যুৎ সমস্যা শুধু দুর্গাপুরের নয়, এটি একটি জাতীয় সমস্যা। এ নিয়ে সাধারণ মানুষকে অস্থির না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে এবং অতি শিগগিরই এ সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা ফারজানা বলেন, বাংলাদেশ সামাজিক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ ও মতের পার্থক্য ভুলে সবাইকে সঙ্গে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সমাজের অসহায়, নিম্নমধ্যবিত্ত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব।

তিনি সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের উদ্যোগের প্রশংসা করে বলেন, তিনি সমাজের নিম্নমধ্যবিত্ত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কথা ভাবেন এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করে। মানুষের প্রতি দায়িত্ববোধ ও মানবিকতাকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করার এমন উদ্যোগ দুর্গাপুরবাসীর জন্য নিঃসন্দেহে প্রশংসনীয়।

অনুষ্ঠানে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে নির্বাচিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে শুকনা খাবার, ঢেউটিন ও নগদ অর্থসহ বিভিন্ন ধরনের অনুদান ও ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা যায়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্রী পঞ্চনন্দন সরকার, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আকবর হোসেন বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, দুর্গাপুর পৌর বিএনপির সদস্য সচিব রেজাউল করিম স্বপন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মর্তুজা, দুর্গাপুর আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল, ৩ নম্বর পানানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন, পৌর বিএনপির সদস্য মোঃ রফিকুল ইসলাম, উপজেলা হিন্দু কল্যাণ কমিটির সভাপতি শ্রী সুনীল, জেলা যুবদলের সদস্য মোঃ মাহাবুব হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে সরকারি ও জনপ্রতিনিধির সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগকে উপস্থিতরা ইতিবাচক হিসেবে দেখছেন। সংশ্লিষ্টরা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে দুর্গাপুরের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের উপকার হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরে এমপির ঐচ্ছিক তহবিল থেকে অনুদান ও ত্রাণ বিতরণ

আপডেট সময়ঃ ০৬:৫৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬