দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ
- আপডেট সময়ঃ ০৮:২৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে।

এমআর মানিকঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি)-এর আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের জন্য উঁচু-নিচু বেঞ্চ, সিলিং ফ্যান, ক্রীড়া সামগ্রী এবং আলমারি বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ. ন. ম. রাকিবুল ইউসুফের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বলেন, শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সরকারের ধারাবাহিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামীম আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা সমবায় কর্মকর্তা আজগর আলী, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইব্রাহিম হোসেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবুল হক, আইসিটি কর্মকর্তা মেহেদী হাসান, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল কাদীর, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর এম. এ. মতিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) সাইফুল ইসলাম এবং উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আল-আমিন।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম হক স্বপন, সাবেক সভাপতি এস. এম. আকবর আলী বাবলু, আশরাফুল কবির বুলু, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন, জার্জিস হোসেন সোহেল এবং গোলাম মোর্তুজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এসব উপকরণ শিক্ষার্থীদের পাঠদান ও সহশিক্ষা কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।
















