০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

হাসিবুর রহমান
  • আপডেট সময়ঃ ০৭:১৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে।

ডিভিডি প্রতিবেদক:

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৬ মার্চ ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মাঝে দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা নতুন করে জাগ্রত করে। সকাল সাড়ে ৮টায় দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা। এসময় সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর তানজুসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (টিএইচও) ডা. মো. রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস, দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বাবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবুল হক, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইব্রাহিম হোসেন, একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা শম্পা পারভীন।

রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জুবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম সাকলায়েন ও আকবর হোসেন বাবলু, আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, পৌর বিএনপির সদস্য সচিব রেজাউল করিম স্বপন, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল এবং উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক চয়ন উদ্দিন শেখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তর সমন্বিতভাবে কাজ করে। দিবসটি ঘিরে দুর্গাপুরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, আর সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহান স্বাধীনতা দিবস উদযাপন হয়ে ওঠে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

আপডেট সময়ঃ ০৭:১৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬