দুর্গাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৬:১৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ৮ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি প্রতিরোধ, কিশোর গ্যাং দমন, যানজট নিরসন, জননিরাপত্তা ও বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জনস্বার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এস এম শামীম আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা সমবায় কর্মকর্তা আজগর আলী, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইব্রাহিম হোসেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবুল হক, আইসিটি কর্মকর্তা মেহেদী হাসান, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল কাদীর, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর এম এ মতিন এবং উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) সাইফুল ইসলাম।
এছাড়া সভায় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম হক স্বপন, উপজেলা বিএনপির কমিটির জার্জিস হোসেন সোহেল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপি নেতা গোলাম মোর্তুজা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আকবর আলী বাবলু ও আশরাফুল কবির বুলু, দেলুয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সাকলায়েন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আজিজ মণ্ডল, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে সবাইকে সচেতন থেকে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।



















