দুর্গাপুরের জয়নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হযরত গ্রেফতার
- আপডেট সময়ঃ ০৪:৪৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ৩৯৩ বার পড়া হয়েছে।

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ।
দুর্গাপুর থানা সূত্রে জানাযায়, দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির সাথে জড়িত থাকায় এবং দুর্গাপুর থানার মামলা নং- ০২, তারিখ- ০৩/০৯/২০২৪ ; জি আর নং-১৩৩/২৪; ধারা- 15(3)/25D The Special Powers Act ,1974; তৎসহ ১৪৩/৩২৩/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড; তৎসহ 3 The Explosive Substances Act,1908 সংক্রান্তে তদন্তে প্রাপ্ত ঘটনার সহিত জড়িত থাকার অভিযোগে ২০ ডিসেম্বর ভোররাতে আসামি ৭ নং জয়নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নারিকেলবাড়িয়া নোনা মাটিয়াল গ্রামের
মৃত ফুলবাস কারিগরের পুত্র হযরত আলী (৮৪)কে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে দুর্গাপুর থানা পুলিশ।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির সাথে জড়িত থাকায় এবং দুর্গাপুর থানার মামলায় অভিযুক্তের প্রমান পাওয়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ জয়নগর ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক হযরত আলীকে গ্রেফতার করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।










