তামাক নিয়ন্ত্রণে দ্রুত বিধিমালা প্রণয়নের দাবি, গোলটেবিল বৈঠকে এমপি ডা. ইকরামুল বারী টিপু
- আপডেট সময়ঃ ০৩:২৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ১৭ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
‘তামাকমুক্ত বাংলাদেশ ও এসডিজি অর্জনে পরবর্তী পদক্ষেপ: সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের আলোকে দ্রুত বিধিমালা প্রণয়ন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উবিনীগ (উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা)-এর নির্বাহী পরিচালক ফরিদা আখতার। এছাড়া মান্দা-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু অন্যান্য অতিথিদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন।
গোলটেবিল বৈঠকে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর করতে দ্রুত বিধিমালা প্রণয়ন, তামাকজাত পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণ এবং তামাকমুক্ত বাংলাদেশ গঠনে করণীয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে তামাক নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরা হয়।
বৈঠকে বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তি, গবেষক ও প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনসাধারণকে সুরক্ষা দিতে সংশোধিত আইন দ্রুত বাস্তবায়ন এবং প্রয়োজনীয় বিধিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

















