তানোরে বৈশাখী শোভাযাত্রায় নববর্ষ বরণ
- আপডেট সময়ঃ ০৯:১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ১১২ বার পড়া হয়েছে।

নাসিরউদ্দিন (রাজশাহী) প্রতিনিধিঃ
পহেলা বৈশাখ উপলক্ষে তানোর উপজেলার সর্বস্তরের মানুষকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে নতুন বছরের আনন্দ ভাগাভাগির আহ্বান জানানো হয়।
আজ সকালে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় ঢাক-ঢোল, মুখোশ ও বর্ণিল সাজে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাংলা নববর্ষের এই উৎসব বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। নতুন বছরের প্রথম দিনে এমন আয়োজন সকলের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়।



















