০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

তানোরের চাঁদপুর স্কুলে বিদায় ও নবীন বরণ 

আলিফ হোসেন,তানোরঃ
  • আপডেট সময়ঃ ০৬:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / ৩৩ বার পড়া হয়েছে।
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার (১৬এপ্রিল) বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক আবু হেনা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিদ্যালয় চত্বরে আয়োজিত বিদায় ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি  ও সহকারী অধ্যাপক মুজিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা,পাঁচন্দর ইউপি যুবদলের সভাপতি লুৎফর রহমান ও তানোর পৌর ছাত্রদলের আহবায়ক শাহীন সরকার রঞ্জুপ্রমুখ।এছাড়াও এলাকার অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং বিদায়ী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিন নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও কৃতি শিক্ষার্থীদের অনুপ্রেরণা পুরুস্কার দেয়া হয়।#
ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

তানোরের চাঁদপুর স্কুলে বিদায় ও নবীন বরণ 

আপডেট সময়ঃ ০৬:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬