০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাগমারায় জামায়াতের মিছিল-সমাবেশ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৫:২৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ১৫ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীর বাগমারায় মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় ভবানীগঞ্জ বাজারের গোডাউন মোড় থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভবানীগঞ্জ জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।

উপজেলা জামায়াতের আমির বাবুল হোসেইন-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড.ওয়ারেশ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, জুলাই সনদ দ্রুত কার্যকর করা এবং গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

এসময় আরও বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডা. আলমগীর হোসেন, রাজশাহী জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা ইসমাইল আলম আল-হাসানী, বাগমারা উপজেলা এনসিপির আহ্বায়ক আলী মুর্তজা।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ইব্রাহিম হোসেন, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, তাহেরপুর পৌর জামায়াতের আমির শহিদুজ্জামান মীর, উপজেলা (বাগমারা পূর্ব) ছাত্রশিবিরের সভাপতি নাদিম মোস্তফা, উপজেলা (বাগমারা পশ্চিম) ছাত্রশিবিরের সভাপতি মিকদাদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাগমারায় জামায়াতের মিছিল-সমাবেশ

আপডেট সময়ঃ ০৫:২৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬