০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

জনসেবামূলক স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ, মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্যান ও নেবুলাইজার সলিউশন বিতরণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ ০৩:৫৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ৫ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য আরও উন্নত ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশন বিতরণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এডিবির অর্থায়নে বাস্তবায়িত এই উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবা গ্রহণে আসা সাধারণ মানুষের সুবিধা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। তিনি রোগীদের কল্যাণে প্রয়োজনীয় এসব সামগ্রী স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
বক্তারা বলেন, স্বাস্থ্য খাতের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি রোগীদের জন্য প্রয়োজনীয় সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগের ফলে স্থানীয় জনগণ আরও সহজে মানসম্মত ও জনবান্ধব স্বাস্থ্যসেবা পাবেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

জনসেবামূলক স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ, মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্যান ও নেবুলাইজার সলিউশন বিতরণ

আপডেট সময়ঃ ০৩:৫৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬