০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

চারঘাট মডেল থানার অভিযানে তিন মামলার পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ ০৪:০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ১ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুবুর রহমানের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য বিশেষ অভিযান পরিচালনা করে তিনটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১ আগস্ট ২০২৬) পুঠিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে মোঃ সুজন আলী (পিতা: মৃত ইনছার আলী), গ্রামের বাড়ি পূর্ব বালাদিয়ার, থানা-চারঘাট, জেলা-রাজশাহীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সুজন আলীর বিরুদ্ধে মোট তিনটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এর মধ্যে পুঠিয়া থানার জিআর নং-৩৬৩/১৮ মামলায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী-২০০৪) এর ২২(ঘ) ধারায় ছয় মাসের সাজা রয়েছে। এছাড়া নাটোর সদর থানার এফআইআর নং-৬১/৪৪২, পেনাল কোড-১৮৬০-এর ৪৫৭/৩৮০ ধারার একটি মামলা এবং চারঘাট থানার এফআইআর নং-৩৬/৪০১, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) ধারার আরেকটি মামলায়ও তিনি পলাতক ছিলেন।
অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুবুর রহমান বলেন,আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। অপরাধী যেখানেই থাকুক না কেন, তাকে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে। মাদক, চুরি ও অন্যান্য অপরাধ দমনে চারঘাট মডেল থানা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। জনসাধারণের সহযোগিতায় অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

চারঘাট মডেল থানার অভিযানে তিন মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময়ঃ ০৪:০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬