০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

চারঘাটে সাজা ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

শাহিনুর রহমান সুজন
  • আপডেট সময়ঃ ০৭:৩৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর চারঘাটে সিআর সাজা ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি হলেন সজল কুমার সাহা (৩৫)। তিনি চারঘাট উপজেলার হলিদাগাছি গ্রামের কার্তিক চন্দ্র সাহার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সজল কুমার সাহার বিরুদ্ধে চন্দ্রিমা থানার সিআর মামলা নং-৫৩/১৮-এর পরিপ্রেক্ষিতে বিজ্ঞ যুগ্ম মহানগর দায়রা জজ ২য় আদালত, রাজশাহী কর্তৃক সাজা ওয়ারেন্ট জারি করা হয়। ওই মামলায় আদালত তাকে ১ (এক) মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ ৮ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
আদালতের সাজা ওয়ারেন্টের ভিত্তিতে চারঘাট মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুবুর রহমান বলেন,আদালতের সাজা ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। আইন অমান্য করে কেউ পলাতক থাকলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সাজা ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের আদেশ বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

চারঘাটে সাজা ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময়ঃ ০৭:৩৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬