০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

চারঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ ১২:২৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর চারঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৮৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। এ সময় অপর এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, রোববার (২ আগস্ট) রাত ১২টা ২০ মিনিটে চারঘাট মহিলা ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে বানেশ্বর-চারঘাট সড়কে অভিযান চালিয়ে মো. সেতাব উদ্দিন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার পাটিয়াকান্দি গ্রামের মো. আনারুল ইসলামের ছেলে।

চারঘাট মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. গনি চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রাত ১২টা ৫ মিনিট থেকে চারঘাট বাজারের চৌরাস্তা মোড় ও আশপাশের এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চারঘাট মহিলা ডিগ্রি কলেজের সামনে দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে রাত ১২টা ১৫ মিনিটে সেখানে অভিযান পরিচালনা করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে মো. সেতাব উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেটে থাকা একটি নীল রঙের পলিথিন থেকে ৩৮৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় অপর মাদক ব্যবসায়ী মো. আকাশ (৩০), পিতা- মো. সাধু, গ্রাম- শিমুলিয়া, থানা- চারঘাট, জেলা- রাজশাহী ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত সেতাব উদ্দিন ও পলাতক আকাশের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন,মাদকের বিরুদ্ধে চারঘাট মডেল থানার অবস্থান জিরো টলারেন্স। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত চারঘাট গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

চারঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময়ঃ ১২:২৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬