চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ জব্দ
- আপডেট সময়ঃ ১১:৪৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর পৃথক দুটি বিশেষ অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ এবং ৪৭ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে। গত ০৮ অক্টোবর ২০২৬ খ্রিটাব্দ তারিখে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে এই
অভিযানগুলো পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা যায়, গতকাল রাতে মনাকষা বিওপি’র একটি বিশেষ টহলদল মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করে। এরপর একই এলাকায় আরেকটি বিশেষ টহল দল রাতে অভিযান পরিচালনা করে ৪৭ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪৭,৩০০ (সাতচল্লিশ হাজার তিনশত) টাকা। জব্দকৃত মদ ও সিরাপ নিয়ম অনুযায়ী শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
উল্লেখ্য, চলতি অক্টোবর মাসে ৫৩ বিজিবি কর্তৃক পরিচালিত বিভিন্ন অভিযানে ১ জন আসামিসহ মোট ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৭ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৩৬ বোতল মদ জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা কঠোর অবস্থানে ও তৎপর রয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও মাদক চোরাচালান প্রতিরোধসহ যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিহত করতে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


















