০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শ্রেষ্ঠ ওসি একরামুল হোসাইন

আলিফ হোসেন
  • আপডেট সময়ঃ ১১:৩৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ৩৫ বার পড়া হয়েছে।

Oplus_131072

চাঁপাইনবাবগঞ্জের শ্রেষ্ঠ ওসি একরামুল হোসাইন
আলিফ হোসেনঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেডে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)একরামুল হোসাইন।
কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
জানা গেছে, রোববার (১৬ আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে সালাম গ্রহণ ও পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস। এ সময় শ্রেষ্ঠ ওসি হিসেবে  একরামুল হোসাইনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এদিন মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বক্তব্যে তিনি পুলিশ সদস্যদের উত্তম পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন, শৃঙ্খলা মেনে চলা, ডিউটিরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহারে নির্দেশনা অনুসরণ, মানসম্মত চেকপোস্ট পরিচালনা এবং জনগণের জন্য উন্নতমানের পুলিশি সেবা নিশ্চিত করার আহ্বান জানান। মাস্টার প্যারেড সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান পুলিশ সুপার।
এদিন প্যারেড পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে একরামুল হোসাইন বলেন, “চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় জেলা পুলিশের অভিভাবক মান্যবর পুলিশ সুপার স্যার এবং আমার থানার সকল অফিসার ও ফোর্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পুরস্কার যেকোনো ভালো কাজকে উৎসাহিত করে। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে আমাকে অনুপ্রাণিত করবে।”
সদর মডেল থানার ওসি একরামুল হোসাইনের এ অর্জনে জেলা পুলিশের সহকর্মীদের পাশাপাশি স্থানীয় সচেতন মহলও তাকে অভিনন্দন জানিয়েছেন।#

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবগঞ্জের শ্রেষ্ঠ ওসি একরামুল হোসাইন

আপডেট সময়ঃ ১১:৩৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬