০৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জ কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

সাইফুল ইসলাম
  • আপডেট সময়ঃ ০৬:৩৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে।

সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীর ছোটবাহিরবাগ রেলস্টেশনে ঢাকা-গোপালগঞ্জগামী কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন স্থানীয়রা।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় ছোটবাহিরবাগ রেলস্টেশন প্ল্যার্টফর্মে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে গোপালগঞ্জগামী কমিউটার ট্রেনটি স্টেশনে পৌঁছালে ট্রেনটি থামিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। ট্রেনটি ১০ মিনিট আটকে রাখার পর ছেড়ে দেন বিক্ষোভকারীরা।

এতে ফুকরা ইউনিয়নসহ আশপাশের গ্রাম থেকে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার কয়েক শত মানুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিএনপি নেতা বদরুল আলম বদিয়ার, শাহাদ শরীফ, লিটন সরদার, জসিম মজুমদার, সুজন শরীফ, সোহাগ শরীফ, এফ এম আরাফাত হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, ছোটবাহিরবাগ স্টেশনটি কাশিয়ানী উপজেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি ব্যবহার করে কাশিয়ানী উপজেলার প্রায় ৮টি ইউনিয়নের মানুষ ট্রেনে রাজশাহীসহ উত্তরাঞ্চলে যাতায়াত করে থাকেন। কিন্তু ঢাকাগামী কমিউটার ট্রেনের কোনো যাত্রাবিরতি নেই। এতে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাচ্ছেন এবং ট্রেনে রাজধানীতে যাতায়াতের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন।

তারা আরও বলেন, ছোটবাহিরবাগে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি চালু হলে এ অঞ্চলের মানুষের ঢাকা যাতায়াত অনেক সহজ হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। অনতিবিলম্বে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি চালুর জোর দাবি জানান বক্তারা। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

গোপালগঞ্জ কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

আপডেট সময়ঃ ০৬:৩৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬