০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে

সাইফুল ইসলাম
  • আপডেট সময়ঃ ০৮:৩২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে।

সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার বিকেলে জেলা শহরের চর পাথালিয়া এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আলমগীর শেখ (৪৬)। তাঁর বাড়ি খুলনা শহরে বলে নিশ্চিত করেছে পুলিশ।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁর গুরুতর আহত স্ত্রীকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত দোলা পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে জ্বালানি তেল নিয়ে বের হচ্ছিলেন আলমগীর ও তাঁর স্ত্রী।
এ সময় মহাসড়কে ওঠার পরপরই একটি খুলনাগামী ট্রাক পাম্পে ঢোকার চেষ্টা করলে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আলমগীর শেখ প্রাণ হারান।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করেছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে

আপডেট সময়ঃ ০৮:৩২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬