গোপালগঞ্জে এফ এন এফ সুপার শপ এর পেছন থেকে অনলাইন এজেন্ট সহ ৪ জন জুয়ারি আটক
- আপডেট সময়ঃ ০৮:৪৯:৫০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ৩৬ বার পড়া হয়েছে।

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি:
31-08-26
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপালগঞ্জ কর্তৃক পেশাদার অনলাইন জুয়ার এজেন্ট সহ ০৪(চার) জন অনলাইন জুয়াড়ি গ্রেফতার করেছে।
গোপালগঞ্জ গোয়েন্দা পুলিশ জানান, গত রবিবার (৩০/০৮/২০২৬) ইং রাত আনুমানিক ২২:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গোপালগঞ্জের একটি চৌকস টিম গোপালগঞ্জ সদর থানাধীন গোপালগঞ্জ পৌরসভাস্থ এফএনএফ শপিং মলের পিছনে জনৈক বদিউল ইসলাম ওরফে ববি এর বসত বাড়ির বসত ঘরের ভিতরে অভিযান করে কৌশলে পালানোর সময় আসামী ১। বদিউল ইসলাম বদি (৪৯), ২। মো: সাইফুর রহমান ওরফে সাইফুল ওরফে সাইদুল ওরফে জসিম (৪২), ৩। মো: ইমরান খান (৪৪) এবং ৪। মো: বিল্লাল বিশ্বাস (৩৮) এদের অনলাইন জুয়া অ্যাপস এর মাধ্যমে অনলাইনে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করেন। ডিবির টিম আটককৃত আসামীদের হেফাজত হতে ০৪(চার) জন আসামীর ব্যবহৃত মোট ০৪(চার)টি মোবাইল ফোন উদ্ধার করেন। আসামীদের উক্ত মোবাইল ফোন পর্যালোচনায় দেখেন, আসামী ১। বদিউল ইসলাম ববি (৪৯) এর মোবাইলে ২৩(তেইশ)টি, আসামী ২। মো: সাইফুর রহমান ওরফে সাইফুল ওরফে সাইদুল ওরফে জসিম (৪২) এর মোবাইলে ৬৪ (চৌষট্টি) টি, আসামী ৩। মো: ইমরান খান এর মোবাইলে ০৪(চার)টি এবং আসামী ৪। বিল্লাল বিশ্বাসের মোবাইলে ২২(বাইশ)টি অনলাইন জুয়ার অ্যাপস ইনস্টল করা ছিলো। আসামীরা উক্ত অ্যাপসগুলো ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ অনলাইনে জুয়া খেলে আসতেছে। আসামীরা পেশাদার অনলাইন জুয়ার এজেন্ট এবং অনলাইন জুয়ারি । আটককৃত আসামীদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে নিয়মিত মামলা রুজু করেন গোপালগঞ্জ ডিবি পুলিশ।



















