০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

গোদাগাড়ীতে জ্বালানি তেল বণ্টনে কঠোর নজরদারিতে এসিল্যান্ড

আতিকুর রহমান
  • আপডেট সময়ঃ ০২:৩১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ৩৭ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টার-আতিকুর রহমান:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। তেলের পাম্পগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা, কৃত্রিম সংকট বা অনিয়ম যেন না ঘটে, সে লক্ষ্যে নিয়মিত তদারকি চালিয়ে যাচ্ছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।
সম্প্রতি উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করে তিনি তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশনা দেন। কৃষিকাজ, পরিবহনসহ দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ এই জ্বালানি যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে সংগ্রহ করতে পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। পাশাপাশি কেউ যেন অবৈধভাবে তেল মজুত বা কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।
তদারকি চলাকালে শামসুল ইসলাম পাম্প মালিক ও কর্মচারীদের তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে নির্দেশ দেন। একই সঙ্গে গ্রাহকদের শৃঙ্খলা মেনে লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার আহ্বান জানান। তার উপস্থিতি ও সরাসরি মনিটরিংয়ের ফলে পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সাধারণ গ্রাহকরা জানান, প্রশাসনের এই উদ্যোগের কারণে আগের তুলনায় পাম্পগুলোতে ভিড় ও বিশৃঙ্খলা অনেকটাই কমেছে এবং তারা সহজেই তেল সংগ্রহ করতে পারছেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম বলেন, “জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে বা নিয়ম লঙ্ঘন করে, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই অভিযান ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে জ্বালানি তেল বণ্টনে কঠোর নজরদারিতে এসিল্যান্ড

আপডেট সময়ঃ ০২:৩১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬