গোদাগাড়ী পৌর নির্বাচনে সমর্থন ও সকলের কাছে দোয়া প্রত্যাশী রুলু
- আপডেট সময়ঃ ১০:৩৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ৩৯ বার পড়া হয়েছে।

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার আগামি নির্বাচনে মেয়ে পদে নির্বাচনের ইচ্ছে প্রকাশ করে দলমত নির্বিশেষে সকলের সমর্থন ও দোয়া
প্রত্যাশী পৌর বিএনপির সম্পাদক গোলাম কিবরিয়া রুলু।জানা গেছে,আদর্শিক, কর্মী-জনবান্ধব,বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন নেতৃত্ব গোলাম কিবরিয়া রুলু। পারিবারিক ঐতিহ্য, সামাজিক মর্যাদা,গ্রহণযোগ্যতা,কর্মী-বাহিনী,আর্থিক স্বচ্ছলতা,রাজনৈতিক দুরদর্শিতাসহ পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন বা সমর্থন পাবার সকল যোগ্যতা থাকা স্বত্তেও মনোনয়ন বা দলীয় সমর্থন পাবার অশুভ প্রতিযোগীতায় তিনি বার বার মনোয়ন থেকে বঞ্চিত হচ্ছেন।কিন্ত্ত এবার নতুন রাজনৈতিক পরিবেশে দলের তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকগণ রুলুকে নিয়ে একট্টা।
আদর্শিক,নিবেদিতপ্রাণ ও পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন নেতৃত্ব রুলু মেয়র পদে প্রার্থী হবার দৌড়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে এগিয়ে রয়েছেন। ইতোমধ্যে তিনি মেয়র পদে প্রতিদন্দীতার ইচ্ছে প্রকাশ করে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন।
জানা গেছে,গোলাম কিবরিয়া রুলু একজন সৎ, আদর্শিক ও পরিক্ষিত নেতৃত্ব।যিনি কখানো কোনো লোভ-লালসার স্রোতে গাঁ ভাসিয়ে দেননি। যিনি সব সময় শত প্রতিকুলতার মাঝে বিএনপির মুল ধারা ও প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক পরিবারের
সঙ্গে রয়েছেন। ব্যক্তি স্বার্থের কারণে কখানো মামা,চাচা,বড় ভাই, ছোট ভাই, এই ডাল বা ওই ডাল ধরে রাজনীতি করেননি।তিনি সব সময় মুল ধারার সঙ্গে থেকে রাজনীতি করে আসছেন।
এদিকে স্থানীয় বিএনপিতে নেতৃত্বের প্রতিযোগীতা নিয়ে নেতা ও কর্মী-সমর্থকদের মাঝে মতবিরোধ বা মতপার্থক্যে থাকতেই পারে। কিন্ত্ত এক জায়গায় বিএনপির এসব নেতা ও কর্মী-সমর্থকগণ একট্টা।আর সেটা হলো গোদাগাড়ীর মতো এতো বড় জায়গায় বিএনপি প্রার্থীর বিজয়ী হতে গেলে, প্রার্থীর যে ধরণের পারিবারিক ঐতিহ্য, সামাজিক মর্যাদা, রাজনৈতিক পরিচয়,কর্মী বাহিনী ইত্যাদি প্রয়োজন তা কেবল গোলাম কিবরিয়া রুলুর রয়েছে বলে তৃণমুলের অভিমত। গোদাগাড়ী পৌর নির্বাচনে রুলুর কোনো বিকল্প নাই।এটা বিএনপি বিরোধীরাও অপকটে শিকার করেন এবং রুলুকে অত্যন্ত শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।স্থানীয় বিএনপির নেতা ও কর্মী-সমর্থকগণ বলছে,গোলাম কিবরিয়া রুলুর নানা কাজের মাঝে দু’একটি কাজ নিয়ে আলোচনা-সমালোচনা বিতর্ক থাকতেই পারে,কিন্ত্ত বিএনপির রাজনীতি ধরে রাখতে তার ও তার পরিবারের যে অবদান সেটা অস্বীকার করার কোনো সুযোগ নাই।পৌরসভার মধ্যাঞ্চল থেকে তিনিই একমাত্র প্রার্থী হবার দৌড়ে এগিয়ে রয়েছেন ফলে সবকিছু তার অনুকুলে রয়েছে।দলের নেতা ও কর্মী-সমর্থকদের সমর্থন, ভোটারদের মানসিকতা ও প্রার্থীর গ্রহণযোগ্যতা ইত্যাদি বিচার-বিশ্লেষণ করে মনোনয়ন বা দলীয় সমর্থন দেয়া হলে গোলাম কিবরিয়া রুলু প্রায় নিশ্চিত।
এদিকে গোলাম কিবরিয়া রুলু প্রাথমিকভাবে ১০ দফা ইশতেহার ঘোষণা করেছেন-এর মধ্যে রয়েছে-
দুর্নীতিমুক্ত স্বচ্ছ পৌরসভা
পৌরসভার সকল আয়-ব্যয়ের হিসাব প্রতি ৩ মাসে জনসম্মুখে প্রকাশ। সেবা নিতে কোন ঘুষ, কোন হয়রানি নয়। প্রতি মাসে কমপক্ষে একবার মেয়রের গণশুনানি”।
জলাবদ্ধতা ও পানি সমস্যার স্থায়ী সমাধান গোদাগাড়ী পৌরসভার সকল নিচু এলাকার পানি নিষ্কাশনের জন্য নতুন ড্রেনেজ ব্যবস্থা ও প্রয়োজনীয় খাল খনন। প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় বিশুদ্ধ পানির সাপ্লাই লাইন সম্প্রসারণ।
পরিষ্কার-পরিচ্ছন্ন ও আলোকিত পৌরসভা গোদাগাড়ী পৌর এলাকার প্রতিদিন ময়লা কালেকশন ও ডাস্টবিন স্থাপন। প্রয়োজনীয় প্রতিটি রাস্তা ও গলিতে LED সোলার স্ট্রিট লাইট স্থাপন। “প্লাস্টিক মুক্ত গোদাগাড়ী” ক্যাম্পেইন।
রাস্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
আগামী ৫ বছরে পর্যায়ক্রমে পৌরসভার সকল কাঁচা রাস্তা পাকাকরণ। ভাঙা রাস্তা ও খানাখন্দ দ্রুত মেরামত। পরিবেশ সুরক্ষায় একইসঙ্গে সবুজায়ন (বৃক্ষ রোপণ)।
স্বাস্থ্য ও শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার
স্বাস্থ্য সেবায় ২৪ ঘণ্টা ফ্রি পৌর অ্যাম্বুলেন্স সার্ভিস চালু! প্রতি ৩ (তিন) মাসে ওয়ার্ড ভিত্তিক পর্যায়ক্রমে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ। অসচ্ছল গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি ও প্রয়োজনীয় সহযোগিতা। যুবকদের জন্য ফ্রি কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। শিশু কিশোরদের বিনোদনে শিশুপার্ক, খেলার মাঠ ও স্কুলভিত্তিক খেলাধুলার ব্যবস্থা করা।
নারী, যুবক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষমতায়ন নারীদের জন্য সেলাই-কর্মমুখী প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্বল্প সুদে ঋণ। যুবকদের খেলার মাঠ ও যুব উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করা ও ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা।
ব্যবসা বান্ধব ও আধুনিক বাজার
গোদাগাড়ী বাজার আধুনিকায়ন ও টোল আদায়ে স্বচ্ছতা। প্রান্তিক চাষীদের পণ্য বিক্রয়ের ব্যবস্থা অর্থাৎ পরিকল্পিত বাজার ব্যবস্থা গড়ে তোলা এবং হকার ভাইদের জন্য নির্দিষ্ট জায়গা।
ডিজিটাল ও স্মার্ট সেবা
জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স, নাগরিক সনদ ৭ কর্মদিবসের মধ্যে অনলাইনে। অভিযোগের জন্য ২৪ ঘণ্টা হটলাইন সচল রাখা ও দ্রুত ব্যবস্থা গ্রহণ।
সামাজিক নিরাপত্তা ও মানবিক পৌরসভা বিধবা, প্রতিবন্ধী ও
বয়স্ক ভাতাসহ সকল সরকারি ভাতা সঠিকভাবে বিতরণ। নিপীড়িত-অসহায়-সুবিধাবঞ্চিত পরিবারের পাশে থাকা। দুস্থ-গরীবদের চিকিৎসা ও দাফন-সৎকারে যথাযথ সহায়তা।
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত গোদাগাড়ী আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব, যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা, সামাজিক কাজে উদ্বুদ্ধ করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখা এবং সর্বপরি পৌরবাসীকে সঙ্গে নিয়ে মাদক ও সন্ত্রাস মুক্ত আধুনিক স্মার্ট গোদাগাড়ী পৌরসভা গঠন-ই আমার অঙ্গীকার।
এবিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী পৌর বিএনপির সম্পাদক গোলাম কিবরিয়া রুলু বলেন,তিনি নেতা হতে আসেন নাই,তিনি পৌরবাসির সন্তান। পৌরবাসীর সমর্থন, দোয়া,ভালবাসা ও ভোটে মেয়র নির্বাচিত হলে অফিসে বসে নয়, মাঠে থেকে পৌরবাসীকে সঙ্গে নিয়ে কাজ করবেন। একইসঙ্গে নিশ্চিত করবেন গোদাগাড়ী পৌরসভার আয়-ব্যয় হিসাবের স্বচ্ছতা ইনশাল্লাহ।

















