০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সুব্রত চন্দ্র দাস
  • আপডেট সময়ঃ ০৮:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ১৯ বার পড়া হয়েছে।

সুব্রত চন্দ্র দাস

(গাজীপুর প্রতিনিধি)

গাজীপুরের কালীগঞ্জে খলাপাড়া ও বাশাইর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তিনটি মামলায় ৩ প্রতিষ্ঠানকে মোট ৫৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ অভিযানে কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।

সোমবার (৩১ আগস্ট) এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আল-আমিন হালদার। অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৫২ ধারায় একটি মামলায় সিয়াম বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, খলাপাড়াকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও (গ) ধারায় দুটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সবুজ মেডিকেল হলের তাপস ধরকে ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় ৩ হাজার টাকা এবং ভাই ভাই মেডিকেল হলের জামিল আহম্মেদকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মহিউদ্দীন ওয়ারেছী, পরিদর্শক, বিএসটিআই, গাজীপুর এবং তানজিনা আফরিন, ঔষধ তত্ত্বাবধায়ক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, গাজীপুর। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম। জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভেজাল ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময়ঃ ০৮:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬