গড়গড়ি ইউনিয়নের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আবু সাইদ চাঁদ
- আপডেট সময়ঃ ০৭:৩০:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১১৩ বার পড়া হয়েছে।

আব্দুস সামাদ মুকুল বাঘা (রাজশাহী):
রাজশাহী জেলার বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের ১’শো হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক জনাব আবু সাইদ চাঁদ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্য নির্বাহীর অন্যতম সদস্য, রাজশাহী-৬ চারঘাট বাঘার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক জনাব আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফকরুল হাসান বাবলু, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ সুরুজ্জামান সুরুজ, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল লতিফ, গড়গড়ি ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মাসুদুর রহমান টিপু, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ সাব্বির হোসেন মুকুট, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার সহ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।










