০৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কেশরহাটে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক মন্ত্রী বরাবর অভিযোগ

আলিফ হোসেন
  • আপডেট সময়ঃ ১১:০৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / ৫৬ বার পড়া হয়েছে।

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুরের কেশরহাট পৌর এলাকায় নতুন সার ডিলার নিয়োগ নিয়ে পক্ষপাতের অভিযোগ উঠেছে। নতুন সার ডিলার নিয়োগের পর এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী,বিএনপির নেতাকর্মী ও বঞ্চিত আবেদন কারীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।ইতোমধ্যে ওমর ফারুকের ডিলারসীপ বাতিল করে নতুন ডিলার নিয়োগের দাবিতে কয়েকজন আবেদনকারী ডাকযোগে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী, কৃষিমন্ত্রী, কৃষি সচিব ও রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয়রা জানান, কেশরহাট পৌরসভায় নতুন সার ডিলার হিসেবে মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওমর ফারুক নিয়োগ পেয়েছেন।যিনি আওয়ামী মতাদর্শী, সুযোগ সন্ধানী ও যার রাজনৈতিক জীবনটাই পালাবদলের। কৃষকদের আশঙ্কা এর ফলে সরকার নির্ধারিত মূল্যে সার প্রাপ্তি সহজ তো হবেই না বরং সার সংকট সৃষ্টি হবে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কেশরহাট পৌর বিএনপির এক জৈষ্ঠ নেতা বলেন, কেশরহাট পৌর সভায় সার ডিলার দিওয়া হয়েছে ওমর ফারুককে। অথচ সে ৫ আগস্ট এর আগে কোনোদিনও বিএনপির কোনো কর্মসূচিতে অংশগ্রহণ বা কোনো সহযোগিতা করিনি। বরং আওয়ামী লীগের সাবেক এমপি আয়েন উদ্দিনের ঘনিষ্ঠ সহচর ও আওয়ামী লীগের অর্থের যোগান দাতা হিসেবে তিনি পরিচিত। কিন্ত্ত তাকে সার ডিলার দেওয়ায় এতে বিএনপির মানক্ষুন্ন হয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছে, ওমর ফারুকের পুত্র ঢাকা বিশ্ববিদ্যালয় মহাসিন হলে ছাত্রলীগের পদধারী নেতা ছিলো।তাঁর শ্যালক মুস্তাক কেশরহাট পৌর যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন, তিনি নিজেও আওয়ামী লীগের ডোনার হিসাবে পরিচিত ছিলেন। তারা বলেন,সার ডিলার নামে ওমর ফারুকের,এই ডিলারের আসল মালিক হলো যুবলীগ নেতা মুস্তাক।মুস্তাকের টাকা নিয়ে এই ডিলার নিয়েছে ওমর ফারুক।এই যদি হয় বিএনপির অবস্থা। তাঁর পুত্র ছাত্রলীগ করে,,শ্যালক যুবলীগ নেতা মুস্তাক। এদের যদি ডিলার হয় তাহলে নির্যাতিত নেতাকর্মীর মূল্যায়ন কবে হবে। পৌর বিএনপির এক নেতা বলেন, এমপি সাহেবের কাছে অনুরোধ এর ডিলার বাতিল করে বিএনপির নির্যাতিত নেতাকর্মীদের দেয়া হোক। না হলে কঠোর পদক্ষেপ নেবে তৃণমূলের বিএনপির নির্যাতিত নেতাকর্মীরা।আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এসব আওয়ামী লীগ মোস্তাকদের প্রতিহত করুন।না হলে এরা বিএনপিকে ধ্বংস করে দিবে।
এদিকে স্বাধীনভাবে এসব অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।তবে স্বাধীনভাবে এসব অভিযোগের সত্যতা যাচাই করে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করেছেন বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা।
অন্যদিকে ওমর ফারুকের দাবী তিনি দীর্ঘদিন ধরে কেশরহাট বাজারে ব্যবসা পরিচালনা করছেন। তাঁর পরিবারও দীর্ঘদিন ধরে ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর
পরিবারের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাঁরা বিভিন্ন মামলা-হামলার শিকার হয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট কেশরহাট বাজারে তাঁদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালানো হয়েছে।
এদিকে কৃষক শামসুদ্দিন, সহিদুল, আবুল কাশেমসহ অনেকে বলেন, আওয়ামী মতাদর্শী ফারুককে নতুন ডিলার নিয়োগের ফলে কৃষকেরা সহজে ও সরকার নির্ধারিত মল্যে সার তো পাবেই না বরং সার নিয়ে সংকট সৃষ্টির আশঙ্কা রয়েছে।তারা ওমর ফারুকের ডিলারসীপ বাতিল করে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও কৃষকদের মতামতের ভিত্তিতে ডিলার নিয়োগের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। একইসঙ্গে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

কেশরহাটে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক মন্ত্রী বরাবর অভিযোগ

আপডেট সময়ঃ ১১:০৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬