১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

কেশবপুরে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের প্রমাণ মিললে নিয়োগ বাতিল করা হবে : এমপি মোক্তার আলী

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ০৬:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / ২৮ বার পড়া হয়েছে।

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের কেশবপুরে মাদরাসা শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা মাদরাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বুধবার (৫ মার্চ ২০২৬) সমিতির কার্যালয়ে সকাল ১০ ঘটিকা থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক-কর্মচারী, শিক্ষানুরাগী ও সুধীজনের উপস্থিতিতে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেশবপুর উপজেলা মাদরাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মাওলানা আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মো. মোক্তার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর বাহরুল উলুম কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ (অব.) জনাব বোরহান উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. মোক্তার আলী বলেন, কেশবপুরের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট নিয়োগ বাতিল করা হবে, তিনি আরো বলেন, শিক্ষকরা জাতি গঠনের মূল কারিগর। মাদরাসা শিক্ষা দেশের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি মাদরাসা শিক্ষক ও কর্মচারীদের কল্যাণ এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং এ ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় বক্তারা মাদরাসা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং কল্যাণমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নৈতিকতা ও আদর্শভিত্তিক সমাজ গঠনে মাদরাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। ধর্মীয় শিক্ষার পাশাপাশি যুগোপযোগী শিক্ষার সমন্বয়ের মাধ্যমে একটি দক্ষ ও আদর্শ প্রজন্ম গড়ে তুলতে মাদরাসা শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। পরে উপস্থিত শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক-কর্মচারী, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

কেশবপুরে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের প্রমাণ মিললে নিয়োগ বাতিল করা হবে : এমপি মোক্তার আলী

আপডেট সময়ঃ ০৬:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬