০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

এসআরবি-৫ এর অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময়ঃ ১০:২৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৪০ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ। এ সময় তাঁদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৬০৪ টাকা জব্দ করা হয়। বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ৫ নম্বর গোগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইটাহারী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, গোদাগাড়ীর ইটাহারী এলাকার নিয়াজ উদ্দিনের ছেলে মো. হাবিবুর রহমান (৪০) এবং গোদাগাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আচুয়া তালতলা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. শাহাবুল (৫০)। এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানিক দল তাঁদের গ্রেপ্তার করে। পরে তাঁদের হেফাজত থেকে ৪০ গ্রাম হেরোইন, চারটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৬০৪ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তার দুজন ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

এসআরবি-৫ এর অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময়ঃ ১০:২৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬