১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে দুর্গাপুরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা গোলাম মর্তুজা

ডিপিডি প্রতিবেদকঃ
  • আপডেট সময়ঃ ১০:৩৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / ২ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুর্গাপুর দুর্গাপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বানেশ্বর কলেজ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক বিএনপি নেতা
গোলাম মর্তুজা।

ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষাই পবিত্র ঈদুল আজহার মূল প্রতিপাদ্য। এই ঈদ মানুষকে ত্যাগের মহিমায় উজ্জীবিত করে এবং সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।

তিনি বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে ধারণ করতে পারলে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ঈদযাত্রায় সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে চলাচল করতে হবে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত যাত্রী বহন না করা এবং চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানান তিনি। যাতে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে পরিবারের কাছে পৌঁছাতে পারেন।

কোরবানির পশু কেনাবেচা, পরিবহন ও জবাইয়ের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান
গোলাম মর্তুজা।

তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে নির্ধারিত স্থানে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করা সবার দায়িত্ব।

তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও কল্যাণ। দুর্গাপুর উপজেলার সর্বস্তরের মানুষ যেন আনন্দ, সম্প্রীতি ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

ঈদুল আজহা উপলক্ষে দুর্গাপুরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা গোলাম মর্তুজা

আপডেট সময়ঃ ১০:৩৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬