ঈদকে সামনে রেখে ওয়ার্ডবাসীর প্রতি আকতার ফেরদৌস জনির শুভেচ্ছা
- আপডেট সময়ঃ ০৫:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / ২৫৭ বার পড়া হয়েছে।

ক্রাইম রিপোর্টার:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯ নং ওয়ার্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় জনপ্রিয় ব্যক্তি মোঃ আকতার ফেরদৌস জনি। তিনি তার শুভেচ্ছা বার্তায় ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। এই দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করে নেয়। তিনি আরও বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা।
মোঃ আকতার ফেরদৌস জনি, যিনি ৭ নং দেওপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য পদে প্রার্থী, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি জানান, ভবিষ্যতেও এলাকাবাসীর কল্যাণে কাজ করে যেতে চান এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় তিনি তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান এবং সবাইকে আইনশৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে ঈদের আনন্দ উদযাপনের অনুরোধ করেন।
শেষে তিনি বলেন, “পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে সবাই যেন সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকে—এটাই আমার প্রত্যাশা।”



















