আলোচিত ‘কাকন বাহিনীর’ সদস্য ও দীর্ঘ এক বছর ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি চারঘাটে গ্রেপ্তার
- আপডেট সময়ঃ ০৬:৩৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ৪ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টারঃ
নাটোর জেলার লালপুর থানার আলোচিত ‘কাকন বাহিনীর’ সদস্য ও দীর্ঘ এক বছর ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামি মো. রানা (পিতা: মো. লুৎফর রহমান, মাতা: মোছা. মমতাজ বেগম), গ্রামের বাড়ি হাবিবপুর তোয়াজের মোড়, থানা চারঘাট, জেলা রাজশাহীকে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মো. রানার বিরুদ্ধে লালপুর থানায় রাতে গোপনে অনধিকার প্রবেশ, মারপিট এবং বাসগৃহে চুরি/ডাকাতির অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই মামলার পরোয়ানা নিয়ে তিনি প্রায় এক বছর ধরে আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে রাজশাহীর চারঘাট উপজেলার আরজি সাদীপুর ইউনিয়নের মিয়াপুর চাইপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে গোপনে অবস্থানকালে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত মো. রানা নাটোর জেলার লালপুর থানার আলোচিত ‘কাকন বাহিনীর’ সদস্য হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে থাকলেও শেষ পর্যন্ত পুলিশের অভিযানে তিনি ধরা পড়েন।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন,আইনের হাত থেকে কোনো অপরাধীই রেহাই পাবে না। ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে সফল এই অভিযানে দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চারঘাট মডেল থানা সবসময় পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।



















