১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আমলাবের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে আস্থার প্রতীক হতে চান সাইফুল ইসলাম রিজন

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৯:০০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে।

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :

আসন্ন আমলাব ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নরসিংদীর বেলাবো উপজেলার আমলাব ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে শুরু হয়েছে নির্বাচনী আলোচনা ও নানা হিসাব-নিকাশ। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মেম্বার পদপ্রার্থী সাইফুল ইসলাম রিজনকে ঘিরে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে আগ্রহ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাইফুল ইসলাম রিজন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণে তিনি স্থানীয়দের কাছে পরিচিত মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন।
মেম্বার পদপ্রার্থী সাইফুল ইসলাম রিজন বলেন, “আমি নির্বাচিত হলে ৮ নম্বর ওয়ার্ডের মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেব। দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এলাকার মানুষের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন, এলাকার রাস্তা-ঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও নাগরিক সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক ওয়ার্ড গড়ে তুলতে চান।
নির্বাচনকে সামনে রেখে ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে চলছে আলোচনা। সময়ের সঙ্গে সাইফুল ইসলাম রিজনের প্রার্থিতা নিয়েও স্থানীয় পর্যায়ে আগ্রহ বাড়ছে। নির্বাচিত হলে তিনি এলাকার মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন—সেদিকেই এখন তাকিয়ে ৮ নম্বর ওয়ার্ডের ভোটাররা।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

আমলাবের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে আস্থার প্রতীক হতে চান সাইফুল ইসলাম রিজন

আপডেট সময়ঃ ০৯:০০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬