আন্দোলনে পরাজিত হলেও ভারতের আধিপত্যবাদী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে : বিএনপি নেতা আব্দুস সালাম
- আপডেট সময়ঃ ০৭:০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ১২২ বার পড়া হয়েছে।

আব্দুস সামাদ মুকুল, বাঘাঃ
নতুন বাংলাদেশ বিনির্মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়ানী পৌরসভা বিএনপির আয়োজনে ঐতিহাসিক মনোমোহিনী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম মার্শাল, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব হাকিম সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সদস্য মোঃ সুরুজ্জামান সুরুজ ও মুখলেছুর রহমান মুকুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ।
জনসভায় আরও উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট পৌর বিএনপির সভাপতি মোঃ মমিনুল হক মমিন, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মোঃ মাসুদুর রহমান সজল, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস.এম. সালাউদ্দিন শামিম সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ বিল্টু। সার্বিক সহযোগিতায় ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোঃ মহিদুল ইসলাম জুয়েল।
সভায় বক্তারা বলেন, দেশ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিষ্ট মুক্ত হয়েছে কিন্তু ভারতের আধিপত্যবাদীদের ষড়যন্ত্র মুক্ত হয়নি। তিনি আরো বলেন, বাংলাদেশে একটি রাজনৈতিক দল আছে যারা মসজিদে ইসলাম আর মন্দিরে পূজা করে এদেশকে ইসলামী রাষ্ট্র কায়েমের নামে প্রতারনার করে বেড়াচ্ছে। বিএনপি যখন মাঠে নামবে তখন এদের আর খুঁজে পাওয়া যাবে না। তাঁরা যতই ষড়যন্ত্র করুক দেশের মানুষের বুকে যে আগুন জ্বলছে তাতে তারা পুড়ে ছারঘার হয়ে যাবে। ভারতের আধিপত্যের কাছে দেশকে তুলে দেওয়া যাবে না। রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ ভারতের আধিপত্যবাদীদের হাতে দেশকে তুলে দেয়নি বিধায় বাংলাদেশের অধিকাংশ জেলে তাকে কারাভোগ করতে হয়েছে। তাই দেশের চলমান সংকট নিরসন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি।” তাঁরা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশের জনগণকে তাদের প্রতিনিধিত্ব বেছে নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান।



















