স্বৈরাচার আওয়ামী লীগ দেশকে সাগরে ফেলে পালিয়ে গেছে : দুর্গাপুরে অধ্যাপক নজরুল ইসলাম
- আপডেট সময়ঃ ১০:৩৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১১৫ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
আওয়ামী লীগ দেশকে সাগরে ফেলে পালিয়ে গিয়ে তারা দেশের মানুষকে আজ বিপদে ফেলে বিদেশের মাটিতে গিয়ে আনন্দ ফুর্তি করছেন। তাই দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমাদের কাজ যেতে হবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়ন বিএনপির আয়োজিত কাঁঠালবাড়িয়া স্কুল মাঠে আলোচনা সভায় রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এসব কথা বলেন।
এসময় তিনি আরোও বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে দেশের সর্বোচ্চ উন্নয়ন হবে। শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন ধর্মপ্রাণ দেশপ্রেমিক মানুষ । সংবিধানে তিনি সর্বপ্রথম বিসমিল্লাহ আনেন। বিএনপির নেতাকর্মীরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। নতুন কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবেনা। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।
উক্ত আলোচনা সভায় কাঁঠালবাড়িয়া ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে ও রাজশাহী জেলা যুবদলের সদস্য মাহাবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার আবু বক্কর সিদ্দিক ( রাজন)।
এছাড়াও উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, পুঠিয়া পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলাল, পুঠিয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমেদ ,রাজশাহী জেলা যুবদলের সদস্য মাসুদ রানা মন্ডল, রাজশাহী মহানগর ছাত্র দলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মৃদুল সরকার,রাজশাহী জেলা যুবদলের সদস্য মোঃ রেন্টু, দুর্গাপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন, দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য বাক্কার হোসেন, পুঠিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আফজাল হোসেন সহ পুঠিয়া এবং দুর্গাপুর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগিতা সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে সভা শেষে জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন।




















