সোনালী ব্যাংক পিএলসি দুর্গাপুর শাখা’র গ্রাহক সমাবেশ, ঋণ বিতরণ ও আদায় ক্যাম্প অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০১:৪১:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩৮ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
সোনালী ব্যাংক লিমিটেড পিএলসি দুর্গাপুর শাখায় গ্রাহক সমাবেশ প্রকাশ্যে ঋণ বিতরণ ও আদায় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর রোববার সকাল ১১ টায় সোনালী ব্যাংক লিমিটেড দুর্গাপুর শাখা অফিসে এসে পৌছালে দুর্গাপুর শাখা কার্যালয়ের আয়োজনে অফিস কক্ষে
গ্রাহক সমাবেশ প্রকাশ্যে ঋণ বিতরণ ও আদায় ক্যাম্প-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার’স (জিএম) অফিস রাজশাহীর জিএম ( দায়িত্বপ্রাপ্ত) মো: শওকত জামান।
সোনালী ব্যাংক পিএলসি দুর্গাপুর শাখা প্রধান এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস- এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো: কামরুজ্জামান, এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিভূতি ভূষণ মন্ডল।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোনালী ব্যাংক পিএলসি দুর্গাপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো: রাফাত আল শরীফ।
উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিসার রাজু আহমেদ, অফিসার আশরাফুল ইসলাম,
অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন সোনালী ব্যাংক পিএলসি দুর্গাপুর শাখার সিনিয়র অফিসার (ক্যাশ) মোঃ শফিকুল ইসলাম।
গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন আইকন ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী তোফাজ্জল হোসেন তপু, সদ্য ঋণগ্রহীতা
হামিম ফিস এগ্রো-এর স্বত্বাধিকারী মেহেদী হাসান মিলন, আইকন মাল্টি ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ এর স্বত্বাধিকারী সামছুন নাহার, মিডিয়া ব্যক্তিত্ব দৈনিক পথের দিশা অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক মোবারক হোসেন শিশির।
অনুষ্ঠিত প্রকাশ্যে ঋণ বিতরণ ও আদায় ক্যাম্পে নগদ ৪লক্ষ ৪৭ হাজার ৭১৪ টাকা ঋণ আদায় এবং ১কোটি ৬০ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়।




















